About Us

Ekhatian ওয়েবসাইটে ই পর্চা/খতিয়ান নিয়ে তথ্যমূলক ব্লগ পোস্ট প্রকাশ করা হয়। ভূমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান, ই পর্চা/ই খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার নিয়ম, খতিয়ান ডাউনলোড করার নিয়ম ইত্যাদি জানতে পারবেন এই পোস্টে।

যেকোনো জমির মালিকানা যাচাই, জমির পরিমাণ যাচাই, খতিয়ান নং, দাগ নং যাচাই সহ বিভিন্ন তথ্য অনুসন্ধান করার পদ্ধতি ব্লগ পোস্ট আকারে শেয়ার করা হয় এখানে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভূমি নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে উক্ত সমস্যাটি যেন দ্রুত সমাধান করতে পারে এজন্য সহায়তামূলক তথ্য প্রকাশ করা হয় এখানে।

Eporcha GOV BD ওয়েবসাইট থেকে কীভাবে জমি সংক্রান্ত তথ্য যাচাই করবেন বা land gov bd থেকে কীভাবে ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে হয় এসব তথ্য শেয়ার করা হয় এখানে।

নামজারি খতিয়ান অনুসন্ধান, আর এস খতিয়ান যাচাই করার নিয়ম সহ বিভিন্ন সার্ভে খতিয়ান কীভাবে ঘরে বসে অনলাইনে যাচাই করতে হয় এবং খতিয়ানের কপির প্রয়োজন হলে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেসব তথ্য শেয়ার করা হয় আমাদের ওয়েবসাইটে।

আমাদের উদ্দেশ্য

ekhatian.com ওয়েবসাইটটি শুরু করার উদ্দেশ্যে হচ্ছে সারা দেশের মানুষের কাছে ভূমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান পৌঁছে দেয়া। যে কেউ যেন ভূমি সংক্রান্ত যেকোনো ঝামেলায় পড়লে আমাদের ওয়েবসাইট থেকে সকল তথ্য জানতে পারে। এ উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত তথ্যমূলক ব্লগ পোস্ট প্রকাশ করে যাচ্ছি।

ekhatian.com কোনো সরকারি ওয়েবসাইট নয় কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে কোনোভাবে জড়িত নয়। আমরা শুধুমাত্র পাবলিকলি এভেইলএবল তথ্যগুলো একত্রে করে জনসাধারণকে সহযোগিতার উদ্দেশ্যে এই ওয়েবসাইট পরিচালনা করছি। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে Contact Us পেজটি ভিজিট করুন।