EPORCHA GOV BD
নিচের ফরমে জমির তথ্য নির্বাচন করে eporcha gov bd 2026 (e porcha) অনুসন্ধান করুন।
সার্ভে খতিয়ানের তথ্য
তথ্যচিত্র
সর্বশেষ পোস্টসমূহ
EKhatian ওয়েবসাইটে ভূমির খতিয়ান অনুসন্ধান এবং ডাউনলোড, যেকোনো জমির মালিকানা যাচাই, জমির পরিমাণ যাচাই এবং খতিয়ান ও দাগ নং অনুসন্ধান করার পদ্ধতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়।
পূর্বে Eporcha GOV BD ওয়েবসাইটের মাধ্যমে ভূমি ও পর্চা সেবা দেয়া হলেও বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন ওয়েবসাইটে সেটি সরিয়ে নেয়া হয়েছে। এখন eporcha.gov.bd ওয়েবসাইটের পরিবর্তে dlrms.land.gov.bd ওয়েবসাইটে পর্চা সেবা পাওয়া যায়। ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত মানুষ যেন সহজেই তথ্য পায়, এজন্য আমাদের এই উদ্যোগ।
নামজারি খতিয়ান সহ বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান যেমন- আর এস খতিয়ান, বি এস খতিয়ান, বি আর এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান, পেটি খতিয়ান এবং দিয়ারা খতিয়ান সহ সকল খতিয়ান কিভাবে অনলাইনে যাচাই করতে হয় এবং খতিয়ান যাচাই করার পর তা সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হয় সেসব জানতে পারবেন এখানে।
ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে, খতিয়ান বা পর্চা অনুসন্ধান ও ডাউনলোড করার নিয়ম জানতে এবং মৌজা ম্যাপ বা জমির মালিকানা যাচাই করার পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। গুগলে ekhatian.com লিখে সার্চ করুন বা ব্রাউজারের অ্যাড্রেস বারে ekhatian.com লিখে এন্টার প্রেস করুন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওরেবসাইট অথবা অ্যাড্রেস বারে লিংকটি কপি করে পেস্ট করে এন্টার করুন। এরপর, নামজারি খতিয়ান সেকশনটি সিলেক্ট করুন।
বিভাগের নাম-জেলার নাম-উপজেলা/থানার নাম-মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ানের তালিকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, খতিয়ানের তালিকা থেকে স্ক্রোল করে খুঁজতে পারেন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম বা জমির দাগ নং লিখেও নামজারি খতিয়ানটি সার্চ করতে পারবেন।
নামজারি খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পদ্ধতি নিয়ে ছবিসহ একটি বিস্তারিত পোস্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে ক্লিক করে পোস্টটি পড়তে পারেন।
আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান অনলাইনে যাচাই করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইটে। এরপর, সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট করুন। বিভাগের নাম-জেলার নাম-উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ থেকে আর এস খতিয়ানটি সিলেক্ট করুন। অতঃপর, মৌজা/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।
এরপর, খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম দেখে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন অথবা খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে মালিকের নাম বা জমির দাগ নং লিখেও www land gov bd আর এস খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পদ্ধতি নিয়ে বিস্তারিত ছবিসহ আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট পাবলিশ করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারেন।
মৌজা ম্যাপ অনুসন্ধান
অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। মৌজা ম্যাপ অপশনে ক্লিক করুন। এরপর, বিভাগের নাম-জেলার নাম-উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। সার্ভে টাইপ ঘর থেকে কোন সার্ভের ম্যাপ দেখতে চান সেটি সিলেক্ট করুন। এরপর, মৌজা সিলেক্ট করুন।
সবশেষে সিট নং সিলেক্ট করতে দুইবার ক্লিক করুন। তাহলে, পপআপ আকারে উক্ত মৌজা ম্যাপটি দেখতে পারবেন। যদি এই ম্যাপটি সংগ্রহ করতে চান, তাহলে ঝুড়িতে রেখে আবেদন করার মাধ্যমে মৌজা ম্যাপটির অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। এজন্য আবেদন করার সময় ফি পেমেন্ট করতে হবে।
মৌজা ম্যাপ দেখার নিয়ম নিয়ে আমাদের ওয়েবসাইটে ছবিসহ একটি বিস্তারিত পোস্ট করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।
ই নামজারি আবেদন চেক
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েরবসাইট। এরপর, স্ক্রোল করে নিচের দিকে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। পাশের ফাঁকা ঘরে আবেদন নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন। পপআপ আসলে প্রথম ঘরে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন এবং দ্বিতীয় ঘরে অংকটির সমাধান লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করে ই নামজারি যাচাই করতে পারবেন। অর্থাৎ, যারা জমির মালিকানা পরিবর্তন করতে নামজারি আবেদন করেছেন, তাদের আবেদনের লেটেস্ট আপডেট দেখতে পারবেন। আবেদন যাচাই করে অনুমোদন হলে DCR ফি পেমেন্ট করতে পারবেন এখানে থেকেই।
ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার পদ্ধতি নিয়ে আমাদের ওয়েবসাইটে ছবিসহ বিস্তারিত একটি পোস্ট করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।
Eporcha GOV BD 2026
পূর্বে Eporcha GOV BD ওয়েবসাইটে নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান যাচাই এবং মৌজা ম্যাপ অনুসন্ধান করা যেতো। এছাড়াও, খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির জন্য আবেদন করা যেতো। কিন্তু, বর্তমানে e porcha gov bd ওয়েবসাইট থেকে খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত সেবা পাওয়া যাচ্ছেনা।
কারণ ভূমি রেকর্ড ও ম্যাপ সেবাকে দেশের মানুষের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। একারণে পূর্বের ওয়েবসাইটের সকল সেবা নতুন একটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। এখানে নামজারি খতিয়ান, সার্ভে খতিয়ান, মৌজা ম্যাপ অনুসন্ধান এবং খতিয়ান ও ম্যাপের অনলাইন ও সার্টিফাইড কপির আবেদন করা যায়। eporcha gov bd 2026 এর সেবা নিতে হলে ভিজিট করতে হবে dlrms land gov bd বা https://dlrms.land.gov.bd এই লিংকে।
সরাসরি উক্ত লিংকে ক্লিক করে খতিয়ান সেবা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন অথবা land.gov.bd ওয়েবসাইট ভিজিট করার পর নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করেও ভিজিট করতে পারবেন। ওয়েবসাইট ভিজিট করার পর মেনু থেকে যে সেবাটি নিতে চান সেটি সিলেক্ট করুন এবং জমির তথ্য নির্বাচন করে খতিয়ান বা মৌজা ম্যাপ অনুসন্ধান ও আবেদন করতে পারবেন। ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার আরও বিস্তারিত পদ্ধতিগুলো জানতে নিচের বাটনে ক্লিক করুন।
ই পর্চা খতিয়ান অনুসন্ধান
e porcha gov bd ওয়েবসাইট থেকে পূর্বে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করা গেলেও বর্তমানে নতুন ওয়েবসাইটে সরিয়ে নেয়া হয়েছে। এখন থেকে পর্চা সেবা নিতে বা যেকোনো সার্ভে খতিয়ান কিংবা নামজারি খতিয়ান অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
এই নতুন ওয়েবসাইট থেকে নামজারি খতিয়ান, আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, বি এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান সহ সকল খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি জানতে নিচের বাটনে ক্লিক করুন।
ই পর্চা খতিয়ান অনুসন্ধান app
ভূমি অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়ে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। প্লে স্টোর ওপেন করে ভূমি লিখে সার্চ করুন এবং প্রথম অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হলে অ্যাপটি ওপেন করুন।
অ্যাপ ওপেন করার পর পারমিশন চাইলে পারমিশন দিন। এরপর, খতিয়ান (পর্চা) ও ম্যাপ অপশনের পাশে + বাটনে ক্লিক করুন।, খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান বাটনে ক্লিক করুন। পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন অথবা নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করুন। অতঃপর, eporcha gov bd app থেকেই যেকোনো খতিয়ান অনুসন্ধান ও খতিয়ান আবেদন করতে পারবেন।
বিভিন্ন প্রশ্নোত্তর
ই খতিয়ান বা ভূমি সংক্রান্ত এমন আরও বিভিন্ন প্রশ্নোত্তর জানতে FAQ পেজে ভিজিট করুন।











