বি আর এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম ২০২৬

বি আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন? অনলাইনে বি আর এস খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে।

আর এস খতিয়ান, সি এস খতিয়ান, বি এস খতিয়ানের মতো একটি সার্ভে খতিয়ান হলো বি আর এস খতিয়ান। এই খতিয়ান যাচাই করার মাধ্যমে আপনার জমির মোট পরিমাণ, জমির মালিকের নাম, জমির দাগ নং এবং খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এছাড়া, খতিয়ান যাচাই করার পর খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

বি আর এস খতিয়ান অনুসন্ধান

বি আর এস খতিয়ান যাচাই করতে land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। তাহলে, https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। অথবা সরাসরি এই লিংকটি কপি করে পেস্ট করে ভিজিট করুন।

অতঃপর, যে জমির খতিয়ান চেক করতে চাচ্ছেন উক্ত জমির ঠিকানা নির্বাচন করুন। এজন্য, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ ঘর থেকে বি আর এস খতিয়ান সিলেক্ট করুন। অতঃপর, মৌজা সিলেক্ট করুন।

এখন খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

বি আর এস খতিয়ান যাচাই

খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। অর্থাৎ, পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে, খতিয়ানের বিস্তারিত তথ্য পপআপ আকারে দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নং, খতিয়ান নং, ঠিকানা সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

বি আর এস খতিয়ান অনলাইন যাচাই

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির বি আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পাশাপাশি খতিয়ান সংগ্রহ করতে চাইলে খতিয়ান আবেদন করতে পারবেন। খতিয়ান আবেদন করার পদ্ধতি নিচে দেখানো হয়েছে।

বি আর এস খতিয়ান আবেদন করার নিয়ম

বি আর এস খতিয়ান চেক করার পর অনলাইনে খতিয়ান আবেদন করতে পারবেন। খতিয়ান আবেদন করলে আবেদনের কপি পাওয়া যাবে। এই কপি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গেলে খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

খতিয়ান আবেদন করতে শুরুতেই খতিয়ান যাচাই করতে হবে। ইতোমধ্যে খতিয়ান যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে। তবে, নিচের তালিকায় উল্লিখিত পদ্ধতি অনুসরণ করেও সহজেই খতিয়ান দেখতে পারবেন।

  • বি আর এস খতিয়ান চেক করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • এরপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ ঘর থেকে বি আর এস খতিয়ান সিলেক্ট করুন।
  • মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে জমির মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
  • অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখে সার্চ করুন।
  • খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের উপর ডাবল ক্লিক করতে হবে।

এই পদ্ধতি অনুসরণ করলে খতিয়ানের বিস্তারিত তথ্য পপআপ আকারে দেখতে পারবেন। এখানে ঝুড়িতে রাখুন বাটন পাবেন। এই বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করে খতিয়ান সিলেক্ট করতে হবে। তারপর, খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন। এরপর, নিচের তালিকায় উল্লিখিত তথ্যগুলো চাওয়া হবে।

  • আপনার পুরো নাম।
  • আপনার এনআইডি কার্ডের নাম্বার।
  • আপনার মোবাইল নাম্বার।
  • আপনার ই-মেইল অ্যাড্রেস।
  • আপনার ঠিকানা।

এই তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করুন এবং খতিয়ান আবেদন ফি পেমেন্ট করুন। আবেদন ফি পেমেন্ট করার জন্য বিকাশ/নগদ/রকেট/উপায় সহ যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করতে পারবেন। অথবা, ব্যাংক কার্ড ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন।

পেমেন্ট করা হলে খতিয়ান আবেদন কপি প্রিন্ট করতে পারবেন। প্রিন্টার না থাকলে কপিটি ডাউনলোড করে যেকোনো কম্পিউটারের দোকানে নিয়ে যেতে হবে। এরপর, উক্ত আবেদনের কপিতে থাকা তারিখে কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে।

তারপর, খতিয়ান আবেদন কপি জমা দিয়ে আপনার জমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খতিয়ান আবেদন করতে পারবেন।

শেষ কথা

বি আর এস খতিয়ান কীভাবে যাচাই করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। এছাড়া, অনলাইনে বি আর এস খতিয়ান আবেদন করার পদ্ধতিও দেখানো হয়েছে। খতিয়ান অনুসন্ধান করার নিয়ম এবং যেকোনো জমি সংক্রান্ত সমস্যার সমাধান জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

    1. পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেন।

    1. পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।