নামজারি করতে কত টাকা লাগে? নামজারি আবেদন ফি ২০২৬

নামজারি আবেদন করতে চাচ্ছেন কিন্তু নামজারি আবেদন ফি কত টাকা জানেন না? নামজারি করতে কত টাকা লাগে জানতে পারবেন এই পোস্টে।

নামজারি আবেদন করার মাধ্যমে যেকোনো জমির মালিকানা পরিবর্তন করা যায়। অর্থাৎ, জমি ক্রয়-বিক্রয় করার পর নামজারি আবেদন করার মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন করতে হয়। তাই, নামজারি আবেদন করার সময় আবেদন ফি জমা দিতে হয়।

তো চলুন, নামজারি করতে কত টাকা লাগে বিস্তারিত জেনে নেয়া যাক।

নামজারি করতে কত টাকা লাগে

নামজারি আবেদন ফি দুই ধাপে পরিশোধ করতে হয়। আবেদন করার সময় কোর্ট ফি ২০ টাকা এবং নোটিশ জারি ফি ৫০ টাকা অনলাইনে প্রদান করতে হয়। আবেদন অনুমোদন করার পর রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১,০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা প্রদান করতে হয়।

অর্থাৎ, নামজারি আবেদন করার সময় অনলাইনে মোট ৭০ টাকা জমা দিতে হবে। অতঃপর, ই নামজারি যাচাই করার পর, নামজারি অনুমোদন হলে অনলাইনে আরও ১১০০ টাকা ডিসিআর ফি প্রদান করতে হয়। এভাবে দুই ধাপে মোট ১১৭০ টাকা লাগে নামজারি করতে।

অর্থাৎ, এক কথায় বলা যায় ই নামজারি করতে মোট ১১৭০ টাকা লাগে। অনলাইনে এই ফি প্রদান করতে হয়।

নামজারি আবেদন ফি ২০২৬

নামজারি আবেদন ফি সর্বমোট ১১৭০ টাকা। দুই ধাপে এই আবেদন ফি প্রদান করতে হয়। নামজারি আবেদন করার সময় কোর্ট ফি ২০ টাকা এবং নোটিশ জারি ফি ৫০ টাকা প্রদান করতে হয়। অতঃপর, নামজারি আবেদন অনুমোদন হয়ে গেলে ডিসিআর ফি ১১০০ টাকা প্রদান করতে হয়।

দুই ধাপে মোট ১১৭০ টাকা নামজারি আবেদন ফি অনলাইনে জমা দিতে হয়। এই আবেদন ফি দিয়েই নামজারি সম্পন্ন করতে পারবেন।

জমির খারিজ করতে কত টাকা লাগে

জমির খারিজ করতে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা এবং ডিসিআর ফি বাবদ ১১০০ টাকা লাগে। অর্থাৎ, একটি জমির খারিজ করতে গেলে সর্বমোট ১১৭০ টাকা প্রয়োজন হয়। জমির নামজারি আবেদন করা বা খারিজ আবেদন করা একই বিষয়।

অর্থাৎ, নামজারি আবেদন এবং খারিজ আবেদন একই কথা। জমি ক্রয় করার পর সেটি খারিজ করার মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর করা হয়। এই আবেদনে বর্তমান সময় অব্দি সর্বমোট ১১৭০ টাকা প্রয়োজন হয়।

নামজারি ডিসিআর ফি কত

নামজারি আবেদন অনুমোদন হওয়ার পর যে ফি প্রদান করতে হয়, সেটিই হচ্ছে নামজারি ডিসিআর ফি। নামজারি ডিসিআর ফি বাবদ মোট ১১০০ টাকা প্রদান করতে হয়। নামজারি আবেদন অনুমোদন হওয়ার পর এই ফি অনলাইনে জমা দিতে হয়।

ডিসিআর ফি প্রদান করার পর খতিয়ান এবং ডিসিআর কপি ডাউনলোড করতে পারবেন। আবেদন অনুমোদন না হলে এই ফি প্রদান করতে হয়না। তবে, আবেদন করার সময় কোর্ট ফি এবং নোটিশ জারি ফি দিতে হবে।

সারকথা

নামজারি করতে কত টাকা লাগে বা নামজারি আবেদন ফি কত টাকা এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা নামজারি আবেদন ফি বা ডিসিআর ফি কত টাকা জানেন না, তারা পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এছাড়াও, খতিয়ান এবং ভূমি সেবা সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *