আর এস খতিয়ান যাচাই করুন অনলাইনে ২০২৬

আর এস খতিয়ান অনলাইনে চেক করার মাধ্যমে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। জমির মোট পরিমাণ, খতিয়ান নং, দাগ নং এবং মালিকানা সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান একটি। এই খতিয়ানটি যাচাই করে যেকোনো জমির বিস্তারিত তথ্য জানা যায়। আপনার জমির আর এস খতিয়ান যাচাই করতে চাইলে বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।

তো চলুন, কীভাবে অনলাইনে R S Khatian Check করতে হয় এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

আর এস খতিয়ান যাচাই

আর এস খতিয়ান অনলাইনে চেক করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। অতঃপর, আপনার জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।

এরপর, খতিয়ানের ধরণ ঘর থেকে আর এস সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন। খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন কিংবা খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম ও পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন।

আর এস খতিয়ান যাচাই
আর এস খতিয়ান যাচাই

খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন এবং জমির দাগ নং অথবা জমির মালিকের নাম লিখে সার্চ করুন। তাহলে খতিয়ানটি খুঁজে পাবেন। খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে, পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এবং উক্ত খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান আবেদন করার পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।

আর এস খতিয়ান আবেদন করার নিয়ম

আর এস খতিয়ান অনুসন্ধান করার পর খতিয়ানের অনলাইনে কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হবে। আবেদন করতে হলে শুরুতেই খতিয়ান যাচাই করে নিতে হবে। তাহলে খতিয়ান আবেদন করার অপশন পাওয়া যাবে।

খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পদ্ধতি ইতোমধ্যে দেখানো হয়েছে। এছাড়াও, নিচের তালিকাতে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করলে সহজেই খতিয়ান চেক করতে পারবেন।

www land gov bd আর এস খতিয়ান

  • ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • সার্ভে খতিয়ান ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে।
  • জমির ঠিকানা অনুযায়ী বিভাগ-জেলা-উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ ঘর থেকে আর এস সিলেক্ট করুন।
  • মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।
  • অথবা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।

খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম বা দাগ নং লিখেও খুঁজতে পারবেন। খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে, পপআপ আকারে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন একটি বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করতে হবে।

অতঃপর, উপরে ডান দিকে একটি ঝুড়ি আইকন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে উক্ত খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করুন। জমির ঠিকানা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন। নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন। অতঃপর, নিচের তালিকাতে থাকা তথ্যগুলো প্রদান করে একটি ফরম পূরণ করতে হবে।

  • আপনার পুরো নাম।
  • আপনার এনআইডি কার্ডের নাম্বার।
  • আপনার মোবাইল নাম্বার।
  • আপনার ই-মেইল অ্যাড্রেস।
  • আপনার ঠিকানা।

এই তথ্যগুলো প্রদান করে ফরমটি পূরণ করা হলে খতিয়ানের আবেদন ফি পেমেন্ট করতে হবে। বিকাশ/নগদ/রকেট/উপায় কিংবা ব্যাংক বা কার্ডের মাধ্যমে খতিয়ান আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেয়া হলে খতিয়ানের আবেদন কপি ডাউনলোড করতে পারবেন।

আবেদন কপিটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্টার না থাকলে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনের কপিটি প্রিন্ট করে নিতে হবে। অতঃপর, আবেদনের কপিতে দেখানো নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন কপিটি জমা দিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

আর এস খতিয়ান যাচাই করার পদ্ধতি, www land gov bd আর এস খতিয়ান download করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। যারা খতিয়ান বা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান, তারা আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments