নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম বিস্তারিত ২০২৬

নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু কীভাবে খতিয়ান চেক করতে হয় জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

নামজারি খতিয়ান যাচাই করার মাধ্যমে যেকোনো জমির মালিকানা যাচাই, মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নং এবং খতিয়ান নং জানতে পারবেন। এছাড়া, নামজারি খতিয়ানের কপির জন্য আবেদন করতে চাইলে শুরুতে খতিয়ান অনুসন্ধান করতে হবে।

তো চলুন, কীভাবে ঘরে বসে অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে হয় এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

নামজারি খতিয়ান অনুসন্ধান
এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি ১২০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুনঃনির্ধারণ করে ১২০ টাকা করা হয়েছে।

নামজারি খতিয়ানের তথ্য

বিভাগ
জেলা
উপজেলা/থানা
মৌজা
খতিয়ানের তালিকা
আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন। খতিয়ান অনুসন্ধান করে না পেলে খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করে আবেদন করুন। দাগ নং এবং মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে চাইলে ‘অধিকতর অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নোটিশ: ekhatian.com একটি ব্লগ ওয়েবসাইট। এখানে ই পর্চা খতিয়ান অনুসন্ধান ও মৌজা ম্যাপ অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হয়েছে। এই ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইট eporcha gov bd থেকে কীভাবে সেবা নিতে হবে তা দেখানো হয়ে থাকে। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় এবং এখানে কোনো সরকারি সেবা প্রদান করা হয়না। তাই, বিভ্রান্ত হবেনবিধা হবেন না।

তথ্যচিত্র

২,০৩৫
আজকের সেবা গ্রহীতা
১,৯৬,৮৬,৯৫৯
মোট সেবা গ্রহিতা
৫৭,৩৪,৭৯৬
মোট ভিজিটর
৬,৫০,৯৫,৪৮২
মোট ভিজিট
সর্বশেষ হালনাগাদ:

নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান অনলাইনে যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। অতঃপর, আপনার জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।

মৌজা/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা নাম সিলেক্ট করুন। এরপর, ফাঁকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করুন। অথবা, খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম দেখে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করুন।

নামজারি খতিয়ান অনুসন্ধান

অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম/দাগ নং লিখেও জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

এই পদ্ধতিতে খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে, পপআপ আকারে উক্ত জমির নামজারি খতিয়ানের তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নং এবং খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন।

নামজারি খতিয়ান যাচাই

এছাড়াও পড়ুন —

Eporcha GOV BD এর সকল সেবা dlrms.land.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

নামজারি খতিয়ান আবেদন করার নিয়ম

নামজারি খতিয়ান অনলাইনে আবেদন করতে হলে শুরুতেই খতিয়ান অনুসন্ধান করতে হবে। ইতোমধ্যে খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে জমির খতিয়ান যাচাই করুন বা নিচের তালিকাতে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

  • শুরুতেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন।
  • জমির ঠিকানা অনুযায়ী বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে সার্চ করুন অথবা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করলে খতিয়ানের তথ্য পপআপ আকারে আপনার সামনে আসবে। অতঃপর, খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে।

ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করার পর উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। এরপর, খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি নিতে চান, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

নামজারি খতিয়ান চেক

তাহলে, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন। অ্যাকাউন্টে প্রবেশ করার পর প্রোফাইলে তথ্য যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য পূরণ করুন।

ভোটার আইডি কার্ডের তথ্য প্রদান করে প্রোফাইলের অগ্রগতি ১০০% করতে হবে। তাহলে খতিয়ান আবেদন করার অপশন পাবেন। এক্ষেত্রে ভোটার আইডি কার্ড থেকে যেসব তথ্য প্রয়োজন হবে —

  • আপনার নাম
  • আপনার পিতা-মাতার নাম
  • আপনার ঠিকানা
  • আপনার এনআইডি নাম্বার
  • আপনার মোবাইল নাম্বার
  • আপনার ই-মেইল অ্যাড্রেস

তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করার পর প্রোফাইলের অগ্রগতি ১০০% হবে। অতঃপর, যে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চান সেটির আবেদন ফি পেমেন্ট করতে হবে। এজন্য, মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ, নগদ, রকেট, উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন কিংবা ব্যাংক একাউন্ট বা ব্যাংক কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করা হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে হবে।

আবেদনের কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। অতঃপর, নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে। সেখানে, আবেদনের কপিটি জমা দেয়ার মাধ্যমে আপনার খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন খুব সহজেই।

সারকথা

পোস্টে উল্লিখিত এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার জমির নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এবং চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা বা খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন।

নামজারি খতিয়ান সংক্রান্ত প্রশ্নোত্তর

নামজারি খতিয়ান যাচাই করতে কত টাকা লাগে?

নামজারি খতিয়ান অনলাইনে যাচাই করতে কোনো টাকা লাগেনা। খতিয়ান যাচাই করতে জমির তথ্য জানা থাকতে হবে। অনলাইনে বিনা টাকাতেই খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

খতিয়ান নং জানা না থাকে করণীয় কী?

খতিয়ান অনুসন্ধান করার সময় খতিয়ান নং জানা না থাকলে অধিকতর অনুসন্ধান অপশনটি ব্যবহার করুন। জমির দাগ নং বা মালিকের নাম দিয়েও খতিয়ান খুঁজতে পারবেন।

নামজারি খতিয়ান ডাউনলোড করবো কিভাবে?

নামজারি খতিয়ান যাচাই করার পর সেটি সংগ্রহ করতে চাইলে অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে। আবেদন ফি প্রযোজ্য হবে।

eporcha gov bd থেকে নামজারি খতিয়ান যাচাই করবো কিভাবে?

eporcha gov bd ওয়েবসাইটটির সকল তথ্য বর্তমানে dlrms.land.gov.bd ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। এখানে থেকে নামজারি ও সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

          1. অনলাইন কোড নাম্বার দিয়ে জলিল বের করবো

          2. পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

        1. কোন খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন?

      1. এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই নামজারি চেক করতে পারবেন।

    1. এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে বরিশাল বিভাগের যেকোনো জায়গার খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।