মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম ও ডাউনলোড করার নিয়ম

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে মৌজা ম্যাপ দেখার পাশাপাশি ম্যাপ ডাউনলোড করতে পারবেন সহজেই। বিস্তারিত পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।

বাংলাদেশের সকল মৌজার ভূমির পরিমাণ এবং ম্যাপ নিয়ে একটি ম্যাপ তৈরি করা হয়েছে। এটিকে মৌজা ম্যাপ বলা হয়। অর্থাৎ, বাংলাদেশের প্রতিটি মৌজার জন্য ম্যাপ তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে তার মৌজার ম্যাপ অনলাইনে অনুসন্ধান করতে এবং ম্যাপ সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

তো চলুন, অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম এবং কীভাবে ম্যাপ ডাউনলোড করতে হয় জেনে নেয়া যাক।

মৌজা ম্যাপ অনুসন্ধান
এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি ১২০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুনঃনির্ধারণ করে ১২০ টাকা করা হয়েছে।

মৌজা ম্যাপের তথ্য

বিভাগ
জেলা
উপজেলা/থানা
সার্ভে টাইপ
মৌজা
সিট নং
আবেদনের জন্য মৌজা ম্যাপের উপর ডাবল ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নোটিশ: ekhatian.com একটি ব্লগ ওয়েবসাইট। এখানে ই পর্চা খতিয়ান অনুসন্ধান ও মৌজা ম্যাপ অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হয়েছে। এই ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইট eporcha gov bd থেকে কীভাবে সেবা নিতে হবে তা দেখানো হয়ে থাকে। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় এবং এখানে কোনো সরকারি সেবা প্রদান করা হয়না। তাই, বিভ্রান্ত হবেন না।

তথ্যচিত্র

২,০৩৫
আজকের সেবা গ্রহীতা
১,৯৬,৮৬,৯৫৯
মোট সেবা গ্রহিতা
৫৭,৩৪,৭৯৬
মোট ভিজিটর
৬,৫০,৯৫,৪৮২
মোট ভিজিট
সর্বশেষ হালনাগাদ:

মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, মৌজা ম্যাপ অপশনে ক্লিক করুন। জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। অতঃপর, সার্ভে টাইপ থেকে সঠিক সার্ভে সিলেক্ট করুন।

মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন। এরপর, সিট নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা সিট নং এর তালিকা থেকে স্ক্রোল করে সঠিকটি সিলেক্ট করুন। সিট নং এ ডাবল ক্লিক করলে পপআপ আকারে উক্ত মৌজা ম্যাপটি প্রিভিউ দেখতে পারবেন।

মৌজা ম্যাপ ডাউনলোড

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে অনুসন্ধান করতে পারবেন। এছাড়া, চাইলে এখানে থেকে ম্যাপ ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও পড়ুন —

মৌজা ম্যাপ ডাউনলোড করার নিয়ম

মৌজা ম্যাপ যাচাই করার পর ম্যাপ ডাউনলোড করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, উপরের দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। এরপর, ঝুড়িতে থাকা মৌজা ম্যাপ সিলেক্ট করুন – জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন – নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে নতুন একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন। অতঃপর, নিচের তালিকায় উল্লিখিত তথ্যগুলো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী প্রদান করতে হবে।

  • আপনার পুরো নাম
  • আপনার পিতা-মাতার নাম
  • আপনার মোবাইল নাম্বার
  • আপনার ই-মেইল অ্যাড্রেস
  • আপনার এনআইডি কার্ডের নাম্বার
  • আপনার ঠিকানা

এই তথ্যগুলো দিয়ে প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইলে তথ্য যুক্ত করা হলে প্রোফাইলের অগ্রগতি ১০০% হবে। তবেই খতিয়ান আবেদন করতে পারবেন। প্রোফাইলের অগ্রগতি ১০০% হওয়ার পর যে মৌজা ম্যাপটি নিতে চান সেটির আবেদন করতে পারবেন।

এজন্য, মৌজা ম্যাপ আবেদনের ফি পেমেন্ট করতে হবে। ফি প্রদান করার জন্য যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম কিংবা ব্যাংক ব্যবহার করতে পারবেন। বিকাশ/নগদ/রকেট/উপায় সহ যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে ছাড়াও ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

ফি প্রদান করা হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে হবে। এই আবেদনের কপিটি সঙ্গে নিয়ে নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে, আবেদনের কপিটি জমা দিয়ে আপনার মৌজা ম্যাপটি সংগ্রহ করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো মৌজার ম্যাপ যাচাই করতে পারবেন এবং চাইলে উক্ত মৌজার ম্যাপ সংগ্রহ করতে পারবেন।

Eporcha GOV BD এর সকল সেবা dlrms.land.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

শেষ কথা

অনলাইনে মৌজা ম্যাপ যাচাই এবং মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। যেকোনো জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি এবং ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে। যেকোনো তথ্য জানতে সার্চ করুন ekhatian.com এ।

মৌজা ম্যাপ সংক্রান্ত প্রশ্নোত্তর

মৌজা ম্যাপ দেখতে টাকা লাগে?

অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে টাকা লাগেনা। তবে, ম্যাপের অনলাইন বা সার্টিফাইড কপি নিতে চাইলে আবেদন ফি প্রদান করতে হয়।

মৌজা ম্যাপ আবেদন করতে কত টাকা লাগে?

মৌজা ম্যাপ আবেদন করতে ৫২০ টাকা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আবেদন করার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মৌজা ম্যাপটি সংগ্রহ করতে হবে। তবে, ডাকযোগে ম্যাপ নিতে চাইলে ৬৩০ টাকা প্রয়োজন হবে।

মৌজা ম্যাপে ভুল থাকলে করণীয় কী?

মৌজা ম্যাপে ভুল থাকলে আবেদন করার মাধ্যমে সেটি সংশোধন করে নেয়া যায়।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  1. মমিসিং মুক্তাগাছা থানা ৪১ গাটুরি

    1. পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করলে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে পারবেন।

    1. আপনার জমির মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চান নাকি খতিয়ান অনুসন্ধান করতে চান?