ই নামজারি যাচাই করতে চাচ্ছেন? নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন অনলাইনে। বিস্তারিত পদ্ধতি ছবিসহ দেখানো হয়েছে এখানে।
নামজারি আবেদন করার মাধ্যমে যেকোনো জমির মালিকানা পরিবর্তন করা যায়। জমি ক্রয়-বিক্রয় করার পর নামজারি আবেদন করতে হয়। নামজারি আবেদন করার পর আবেদনটি অনুমোদন হতে সময় নেয়। আবেদন করার পর সেটি অনুমোদন হয়েছে কিনা জানার জন্য স্ট্যাটাস যাচাই করতে হয়।
অনলাইনে ই নামজারি কীভাবে যাচাই করতে হয় জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
ই নামজারি যাচাই করার নিয়ম
ই নামজারি যাচাই করতে ভিজিট করুন https://mutation.land.gov.bd/ ওয়েবসাইট। অথবা, https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে মিউটেশন অপশনে ক্লিক করুন। তাহলে সরাসরি উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে।

এরপর, নিচের দিকে স্ক্রোল করুন। ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। অতঃপর, পাশের ফাঁকা ঘরে আবেদন নম্বর লিখুন। খুঁজুন বাটনে ক্লিক করলে একটি পপআপ আসবে। এখানে, প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন। দ্বিতীয় ঘরে অংকটির সমাধান লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।

খুঁজুন বাটনে ক্লিক করলে উক্ত নামজারি আবেদনটি অনুমোদন হয়েছে নাকি বাতিল হয়েছে সেটি জানতে পারবেন। নামজারি আবেদনটি নিষ্পত্তি হয়েছে কিনা সেটি এখানেই দেখতে পারবেন। আবেদন অনুমোদন হলে DCR ফি পেমেন্ট করতে বলবে। যদি আবেদন অনুমোদন না হয়, তাহলে স্ট্যাটাস পেন্ডিং দেখাবে।
Eporcha GOV BD এর সকল সেবা dlrms.land.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই
ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নিচের দিকে স্ক্রোল করুন এবং মিউটেশন অপশনে ক্লিক করুন। অথবা, গুগলে mutation land gov bd লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে এন্টার করুন বা সরাসরি https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।
- ওয়েবসাইট ভিজিট করার পর নিচের দিকে স্ক্রোল করুন।
- এরপর, ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন।
- পাশের ফাঁকা ঘরে আপনার নামজারি আবেদনের আইডি নম্বর লিখুন।
- অতঃপর, খুঁজুন বাটনে ক্লিক করুন।
- একটি পপআপ আসবে, এখানে প্রথম ঘরে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন।
- দ্বিতীয় ঘরে ক্যাপচা অংকটির সমাধান লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই ধাপগুলো অনুসরণ করলে আপনার ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে স্ট্যাটাস দেখলে সরাসরি DCR ফি পেমেন্ট করতে বলবে। সাধারণত নামজারি আবেদনের ২৮ দিনের মাঝেই আবেদনটি অনুমোদন হয় কিংবা বাতিল করা হয়।
ই নামজারি আবেদন যাচাই করার পর আবেদন অনুমোদন হলে DCR ফি ১১০০ টাকা পেমেন্ট করতে হবে। যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম যেমন বিকাশ/নগদ/রকেট/উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন। কিংবা, ব্যাংক একাউন্ট বা ব্যাংক কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
ডিসিআর ফি পেমেন্ট করার পর নিচে সংযুক্ত ইমেজের মতো দেখতে পাবেন। এখানে, খতিয়ানের করণিক ভুল থাকলে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, DCR ডাউনলোড, খতিয়ান ডাউনলোড এবং আবেদন প্রিন্ট করে নিতে পারবেন।

DCR ডাউনলোড বা খতিয়ান ডাউনলোড করলে নিচে সংযুক্ত ছবির মতো দেখতে পাবেন। এটি প্রিন্ট করে নিজের যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

এই খতিয়ানটি QR Code যুক্ত হওয়ার কারণে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটি আইনগতভাবে বৈধ এবং সরাসরি আবেদন করে পাওয়া খতিয়ানের কপির সমান পর্যায়ের।
ই নামজারি আবেদন যাচাই করার পর ডিসিআর ফি পেমেন্ট করার পর নামজারি খতিয়ান অনুসন্ধান করে জমির মালিকানা পরিবর্তন হয়েছে কিনা দেখতে পারবেন।
অনলাইনে খারিজ চেক করার নিয়ম
অনলাইনে খারিজ চেক করতে ভিজিট করুন https://mutation.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নিচের দিকে স্ক্রোল করে ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। পাশের ফাঁকা ঘরে আবেদন নম্বর লিখুন। সবশেষে খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খারিজ অনলাইনে যাচাই করতে পারবেন এবং জমির খারিজ সম্পন্ন হয়েছে কিনা অর্থাৎ নামজারি আবেদন অনুমোদন হয়েছে কিনা জানতে পারবেন।
ই নামজারি আবেদন চেক
ই নামজারি আবেদন চেক করতে mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নিচের দিকে স্ক্রোল করে ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগ সিলেক্ট করুন। আবেদন আইডি নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতিতে আপনার নামজারি আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আবেদনটি অনুমোদন হয়েছে কিনা জানতে পারবেন।
অন্যান্য: জিপিএফ ব্যালেন্স চেক করতে বা GPF Information কীভাবে চেক করতে হয় জানতে gpfinformation.com ওয়েবসাইটটি ভিজিট করুন।
সারকথা
অনলাইনে খারিজ চেক করার নিয়ম বা ই নামজারি যাচাই করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা নামজারি আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাস জানেন না, তারা পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন। এছাড়া জমির বিভিন্ন সমস্যার সমাধান এবং খাতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
ই নামজারি আবেদন চেক করতে কি কি লাগবে?
ই নামজারি আবেদন যাচাই করতে নামজারি আবেদন আইডি নম্বর এবং বিভাগের নাম জানা থাকতে হবে।
নামজারি আবেদন ট্র্যাকিং করবো কিভাবে?
https://mutation.land.gov.bd/ এই ওয়েবসাইটে নামজারি আবেদন আইডি নম্বর এবং বিভাগের নাম দিয়ে ই নামজারি আবেদন ট্র্যাকিং করতে পারবেন।
নামজারি আবেদন নিষ্পত্তি হতে কতদিন সময় লাগে?
নামজারি আবেদন করার পর সেই আবেদনটি অনুমোদন বা বাতিল হওয়ার জন্য মোট ২৮ দিন সময় লাগে। এই সময়ের মাঝেই আবেদনটি সাধারণত নিষ্পত্তি হয়ে থাকে।
ই নামজারি আবেদন ফি কত?
নামজারি আবেদন ফি ১১৭০ টাকা। আবেদন করার সময় ৭০ টাকা দিতে হয় এবং আবেদন অনুমোদন হলে ডিসিআর ফি ১১০০ টাকা দিতে হয়। সর্বমোট ১১৭০ টাকা।






excellent government achievement
Thank you.
নাল
আপনার প্রশ্নটি লিখুন।