এস এ খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে ঘরে বসে এস এ খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে এস এ খতিয়ান একটি। যারা এস এ খতিয়ান যাচাই করতে চান, তাদের জমির ঠিকানা এবং খতিয়ান নং বা দাগ নং জানা থাকতে হবে। তাহলে, ঘরে বসে অনলাইনে যেকোনো জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এবং চাইলে খতিয়ানের কপি সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
তো চলুন, S A Khatian Check করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। এছাড়া, কীভাবে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হয় সেটিও জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
এস এ খতিয়ান যাচাই করার নিয়ম
এস এ খতিয়ান যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, সার্ভে খতিয়ান সেকশনে ক্লিক করুন। অতঃপর, জমির ঠিকানা সিলেক্ট করুন। এজন্য, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘর থেকে এস এ খতিয়ান সিলেক্ট করুন।
এরপর, মৌজা নং বা জেএল নং লিখে সার্চ করুন কিংবা তালিকা থেকে উক্ত জমির মৌজা সিলেক্ট করুন। এরপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। এছাড়া, খতিয়ানের ঘর থেকে খতিয়ানের তালিকা স্ক্রোল করে জমির মালিকের এবং পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। অতঃপর, জমির দাগ নং বা জমির মালিকের নাম লিখে সার্চ করুন। তাহলে খতিয়ান খুঁজে পাবেন। খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করলে উক্ত জমির মোট পরিমাণ, জমির খতিয়ান নং, জমির দাগ নং, জমির মালিকের নাম সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া, এখানে থেকেই খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে খতিয়ান আবেদন করার নিয়ম নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে নিচের অংশ পড়ুন।
এস এ খতিয়ান অনলাইনে আবেদন করার নিয়ম
খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হবে। আবেদন করতে হলে আগে খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে হবে। তাহলে আবেদন করার অপশন পাওয়া যাবে।
উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করলে খতিয়ান অনলাইনে চেক করতে পারবেন। কিংবা, নিচে উল্লিখিত তালিকা অনুসরণ করেও খতিয়ান যাচাই করতে পারবেন।
- প্রথমেই ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- এরপর, সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করে জমির ঠিকানা সিলেক্ট করুন।
- এজন্য জমির বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
- খতিয়ানের ধরণ ঘরে এস এ সিলেক্ট করুন এবং মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন।
- এরপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখে খতিয়ান খুঁজে বের করুন।
- খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে ঝুড়িতে রাখুন বাটন পাবেন। এই বাটনে ক্লিক করলে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি সেটি সিলেক্ট করুন। এরপর, নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, একটি নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করুন কিংবা আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। নাম এবং নাম্বার দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন।
এরপর, নিচের তালিকায় উল্লিখিত তথ্যগুলো প্রয়োজন হবে ফরম পূরণ করতে। খতিয়ান আবেদন করতে এই ফরমটি পূরণ করতে হবে।
- আপনার পুরো নাম।
- আপনার এনআইডি কার্ডের নাম্বার।
- আপনার মোবাইল নাম্বার।
- আপনার ই-মেইল অ্যাড্রেস।
- আপনার ঠিকানা।
ফরমটি পূরণ করার পর খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হবে। এজন্য, বিকাশ/নগদ/রকেট/উপায় কিংবা ব্যাংক একাউন্ট বা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা হলে খতিয়ান আবেদনের কপি ডাউনলোড হবে। সেটি প্রিন্ট করে নিতে হবে।
উক্ত খতিয়ানের আবেদন কপিতে উল্লিখিত নির্ধারিত তারিখে এই আবেদনের কপিটি প্রিন্ট করে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে, নির্ধারিত স্থানে আবেদনের কপিটি জমা দেয়ার মাধ্যমে আপনার জমির খতিয়ানটি সংগ্রহ করতে পারবেন।
শেষ কথা
ঘরে বসে অনলাইনে কিভাবে এস এ খতিয়ান যাচাই করতে হয় এবং খতিয়ানের অনলাইন কিংবা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হয় এসব বিষয় শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা খতিয়ান এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান, তারা আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন।






ফ্রি খতিয়ান পাওয়া যায়
খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে খতিয়ান ফি প্রদান করে আবেদন করতে হবে।
খতিয়ানের সবগুলা দাগ কিভাবে দেখব
দাগ অনুযায়ী খতিয়ান যাচাই করতে পারবেন।
ননমশনৃৃআম
আপনার প্রশ্নটি লিখুন।
হাফসি
আপনার প্রশ্নটি লিখুন।
খতিয়ান
আপনার প্রশ্নটি লিখুন।
90 no chorshakipur muza upojala vadorgonj shariatpur sa dag 10186 sa khation kato
এই তথ্যগুলো দিয়ে পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করতে পারবেন।