সি এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার নিয়ম ২০২৬

সি এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে সি এস খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।

বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে সি এস খতিয়ান একটি। এই খতিয়ানটি ঘরে বসে অনলাইনে যাচাই করতে পারবেন। খতিয়ান যাচাই করতে সংশ্লিষ্ট জমির ঠিকানা এবং খতিয়ান নং/দাগ নং/মালিকের নাম জানা থাকতে হবে।

কিভাবে সি এস খতিয়ান চেক করতে হয় এই বিষয়ে বিস্তারিত জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

সি এস খতিয়ান অনুসন্ধান

সি এস খতিয়ান চেক করতে https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। এরপর, নতুন ওয়েবসাইটে নিয়ে গেলে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।

এখানে, যে জমির খতিয়ান যাচাই করতে চাচ্ছেন, উক্ত জমির ঠিকানা সিলেক্ট করতে হবে। এজন্য, শুরুতেই বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘর থেকে সি এস খতিয়ান সিলেক্ট করুন। তারপর, মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে উক্ত জমির মৌজা সিলেক্ট করুন।

এখন, জমির খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা খতিয়ানের তালিকা থেকে মালিকের এবং মালিকের পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন। এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। তাহলে জমির মালিকের নাম অথবা জমির দাগ নং লিখে খতিয়ান খুঁজতে পারবেন।

সি এস খতিয়ান অনুসন্ধান

খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের উপর পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে উক্ত জমির খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, জমির দাগ নং, জমির খতিয়ান নং এবং ঠিকানা সহ সব তথ্য দেখতে পারবেন।

চাইলে এখানে থেকেই খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান আবেদন করার পদ্ধতি নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Eporcha GOV BD এর সকল সেবা dlrms.land.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সি এস খতিয়ান অনলাইনে আবেদন করার নিয়ম

খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে অনলাইনে আবেদন করতে হয়। এজন্য খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হয়। সি এস খতিয়ান অনলাইনে আবেদন করতে চাইলে শুরুতেই খতিয়ান যাচাই করতে হবে। তাহলে আবেদন করার অপশন পাওয়া যাবে।

খতিয়ান যাচাই করার পদ্ধতি ইতোমধ্যে উপরে আলোচনা করা হয়েছে। এছাড়া, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করেও খতিয়ান চেক করতে পারবেন।

  • সি এস খতিয়ান চেক করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • জমির বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ ঘর থেকে সি এস খতিয়ান সিলেক্ট করুন।
  • সংশ্লিষ্ট জমির মৌজা নং সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
  • খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করুন।

তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন বাটন পাওয়া যাবে। এই বাটনটিতে ক্লিক করুন। উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে নতুন একটি একাউন্ট নিবন্ধন করুন কিংবা পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন।

অতঃপর, আপনার পুরো নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ই-মেইল অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের নাম্বার, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে ফরম পূরণ করুন। এরপর, খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হবে।

খতিয়ান আবেদন ফি নির্ভর করবে আপনি অনলাইন কপি নেয়ার জন্য আবেদন করছেন নাকি সার্টিফাইড কপির জন্য। অনলাইন কপির জন্য আবেদন ফি কম লাগবে। আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন। কিংবা, ব্যাংক একাউন্ট বা ব্যাংক কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন।

খতিয়ান আবেদন ফি পেমেন্ট করা হলে খতিয়ান আবেদনের কপি ডাউনলোড করতে পারবেন। এই আবেদনের কপিতে একটি নির্ধারিত তারিখ দেয়া থাকবে। উক্ত তারিখে আবেদনের কপিটি প্রিন্ট করে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ানের কপিটি সংগ্রহ করতে পারবেন।

সি এস (CS) খতিয়ান কোথায় পাওয়া যায়?

সি এস বা ক্যাডাস্ট্রাল সার্ভে হলো আমাদের দেশের সবচেয়ে পুরনো এবং মূল ভিত্তি হিসেবে পরিচিত ভূমি জরিপ। সি এস খতিয়ান মূলত জেলা ডিসি অফিসের রেকর্ড রুমে এবং অনলাইনে সরকারি ই-পর্চা (dlrms.land.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যায়। যেহেতু এটি অনেক আগের (১৮৮৮-১৯৪০ সালের) রেকর্ড, তাই জমির মূল মালিকানা যাচাই করতে এই খতিয়ানটির খোঁজ অনেকেই করে থাকেন।

অফলাইনে সি এস খতিয়ান বা পর্চার সার্টিফাইড কপি তুলতে চাইলে সরাসরি আপনার জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের রেকর্ড রুমে যেতে হবে। সেখানে নির্দিষ্ট ফি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করলে আপনি সি এস খতিয়ানের মূল বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। অনেক সময় স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসেও (তহসিল অফিস) পুরনো রেকর্ডগুলোর একটি কপি সংরক্ষিত থাকে, তবে অফিসিয়াল সার্টিফাইড কপির জন্য ডিসি অফিসই সবচেয়ে নির্ভরযোগ্য স্থান।

তবে বর্তমানে সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনের মাধ্যমে সি এস খতিয়ান বের করা। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ‘ই-পর্চা’ (dlrms.land.gov.bd)-তে গিয়ে আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করে খতিয়ান বা দাগ নম্বর দিয়ে সার্চ করলেই কাঙ্ক্ষিত সি এস খতিয়ানটি দেখতে পাবেন। ওয়েবসাইট থেকেই খুব সহজে আপনি খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন অথবা ডাকযোগে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

শেষ কথা

সি এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম এবং অনলাইনে খতিয়ান আবেদন করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়াও, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে পারবেন। ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. সিএস,খতিয়ানওমরপুর,মৌজা,জেএল,নং৬৫৬৯খতিয়ান,নং১১১৯
    দাগনং

    1. বিভাগ, জেলা এবং উপজেলা/থানা সহ বিস্তারিত ঠিকানা দিয়ে সি এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে পারবেন।