বি এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার নিয়ম ২০২৬

বি এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? এই পোস্টে বি এস খতিয়ান কীভাবে অনুসন্ধান করতে হয়, সেটি জানতে বিস্তারিত পারবেন।

বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে বি এস খতিয়ান একটি। অর্থাৎ, আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ানের মতো বি এস খতিয়ান একটি। অনলাইনে জমির ঠিকানা এবং খতিয়ান নং/দাগ নং/মালিকের নাম দিয়ে খতিয়ান যাচাই করতে পারবেন।

এছাড়া, চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি এবং আবেদন করার পদ্ধতি জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

বি এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

বি এস খতিয়ান অনলাইনে যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। অথবা, land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন। তাহলে নতুন খতিয়ান যাচাই করার ওয়েবসাইটে নিয়ে আসবে।

এখানে, ডিফল্টভাবে সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করা থাকবে। যে জমির খতিয়ান দেখতে চাচ্ছেন, সেটির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের ধরণ ঘর থেকে বি এস খতিয়ান অপশনটি সিলেক্ট করুন।

বি এস খতিয়ান যাচাই

অতঃপর, মৌজা নং/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা খুঁজে বের করে ক্লিক করুন। এরপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম এবং মালিকের পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন।

খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখে খতিয়ান খুঁজতে পারবেন। এরপরেও খতিয়ান খুঁজে না পেলে আপনার দেয়া তথ্যগুলো আবারও চেক করে দেখুন ভুল করেছেন কিনা।

সবশেষে, খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের উপর পরপর দুইবার ক্লিক করুন। তাহলে, পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এভাবে যেকোনো জমির খতিয়ান যাচাই করতে পারবেন।

বি এস খতিয়ান অনুসন্ধান

বি এস খতিয়ান আবেদন করার নিয়ম

বি এস খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি নিতে চাইলে খতিয়ানের জন্য আবেদন করতে হবে। খতিয়ান আবেদন করার পূর্বে খতিয়ান যাচাই করতে হয়। যাচাই করার পর আবেদন করার অপশন পাওয়া যায়। এছাড়া, খতিয়ান আবেদন করতে হলে আবেদন ফি প্রদান করতে হবে।

খতিয়ানের অনলাইন কপি এবং সার্টিফাইড কপির আবেদন ফি ভিন্ন হয়ে থাকে। খতিয়ানের জন্য আবেদন করার জন্য যেভাবে খতিয়ান যাচাই করতে হবে তা নিচে দেখানো হয়েছে।

  • শুরুতেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • এরপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
  • খতিয়ানের ধরণ থেকে বি এস খতিয়ান সিলেক্ট করুন এবং মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ান নং লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে সিলেক্ট করুন।

তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, নিচের দিকে ঝুড়িতে রাখুন বাটন পাবেন। খতিয়ান আবেদন করতে চাইলে এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে, খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হবে। এরপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে।

আর এস খতিয়ান অনুসন্ধান

খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে নতুন করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন।

এরপর, আপনার পুরো নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বার, আপনার ই-মেইল অ্যাড্রেস, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে ফরম পূরণ করুন। অতঃপর, বিকাশ/নগদ/রকেট/উপায় অথবা ব্যাংক একাউন্ট কিংবা ব্যাংক কার্ড দিয়ে আবেদন ফি পেমেন্ট করুন।

খতিয়ান আবেদন ফি পেমেন্ট করা হলে খতিয়ান আবেদনের একটি কপি ডাউনলোড হবে। এই কপিটি প্রিন্ট করে নিতে হইবে। আবেদনের কপিতে থাকা নির্ধারিত তারিখে উক্ত আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে, আবেদনের কপিটি জমা দিয়ে আপনার জমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করলে যেকোনো জমির খতিয়ান অনলাইনে যাচাই করতে পারবেন এবং চাইলে যেকোনো জমির খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, যেকোনো ধরনের খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি বা জমি সংক্রান্ত সমস্যার সমাধান জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *