মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে মৌজা ম্যাপ দেখার পাশাপাশি ম্যাপ ডাউনলোড করতে পারবেন সহজেই। বিস্তারিত পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।
বাংলাদেশের সকল মৌজার ভূমির পরিমাণ এবং ম্যাপ নিয়ে একটি ম্যাপ তৈরি করা হয়েছে। এটিকে মৌজা ম্যাপ বলা হয়। অর্থাৎ, বাংলাদেশের প্রতিটি মৌজার জন্য ম্যাপ তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে তার মৌজার ম্যাপ অনলাইনে অনুসন্ধান করতে এবং ম্যাপ সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
তো চলুন, অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম এবং কীভাবে ম্যাপ ডাউনলোড করতে হয় জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম
মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, মৌজা ম্যাপ অপশনে ক্লিক করুন। জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। অতঃপর, সার্ভে টাইপ থেকে সঠিক সার্ভে সিলেক্ট করুন।

মৌজা/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন। এরপর, সিট নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা সিট নং এর তালিকা থেকে স্ক্রোল করে সঠিকটি সিলেক্ট করুন। সিট নং এ ডাবল ক্লিক করলে পপআপ আকারে উক্ত মৌজা ম্যাপটি প্রিভিউ দেখতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে অনুসন্ধান করতে পারবেন। এছাড়া, চাইলে এখানে থেকে ম্যাপ ডাউনলোড করতে পারবেন।
মৌজা ম্যাপ ডাউনলোড করার নিয়ম
মৌজা ম্যাপ যাচাই করার পর ম্যাপ ডাউনলোড করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, উপরের দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। এরপর, ঝুড়িতে থাকা মৌজা ম্যাপ সিলেক্ট করুন – জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন – নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।
তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে নতুন একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন। অতঃপর, নিচের তালিকায় উল্লিখিত তথ্যগুলো আপনার কাছে চাওয়া হবে।
- আপনার পুরো নাম
- আপনার মোবাইল নাম্বার
- আপনার ই-মেইল অ্যাড্রেস
- আপনার এনআইডি কার্ডের নাম্বার
- আপনার ঠিকানা
এই তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করা হলে মৌজা ম্যাপ আবেদনের ফি পেমেন্ট করতে হবে। ফি প্রদান করার জন্য যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম কিংবা ব্যাংক ব্যবহার করতে পারবেন। বিকাশ/নগদ/রকেট/উপায় সহ যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে ছাড়াও ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
ফি প্রদান করা হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে হবে। এই আবেদনের কপিটি সঙ্গে নিয়ে নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে, আবেদনের কপিটি জমা দিয়ে আপনার মৌজা ম্যাপটি সংগ্রহ করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো মৌজার ম্যাপ যাচাই করতে পারবেন এবং চাইলে উক্ত মৌজার ম্যাপ সংগ্রহ করতে পারবেন।
শেষ কথা
অনলাইনে মৌজা ম্যাপ যাচাই এবং মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। যেকোনো জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি এবং ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে। যেকোনো তথ্য জানতে সার্চ করুন ekhatian.com এ।





