দিয়ারা খতিয়ান কী? দিয়ারা খতিয়ান যাচাই করার নিয়ম ২০২৬

দিয়ারা খতিয়ান কী এবং দিয়ারা খতিয়ান অনলাইনে যাচাই করার নিয়ম আলোচনা করা হয়েছে এই পোস্টে।

বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান রয়েছে। যেমন – আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, বি এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান, দিয়ারা খতিয়ান এবং পেটি খতিয়ান। এই খতিয়ানগুলো যাচাই করার মাধ্যমে জমির তথ্য যাচাই করা যায়।

এছাড়াও, খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে খতিয়ান যাচাই করতে হয়। তো চলুন, দিয়ারা খতিয়ান যাচাই করার নিয়ম জেনে নেয়া যাক।

দিয়ারা খতিয়ান কী

নদী ভাঙনের ফলে যখন কোনো জমি বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে অন্য কোনো স্থানে নতুন চর বা জমি জেগে ওঠে, তখন সেই জমির মালিকানা নির্ধারণের জন্য যে খতিয়ান তৈরি করা হয় তাকেই দিয়ারা খতিয়ান বলে।

নদীর গতিপথ পরিবর্তনের কারণে জেগে ওঠা এই নতুন ভূমির সীমানা নির্ধারণ এবং ম্যাপ তৈরির জন্য বিশেষ জরিপ চালানো হয়। এই জরিপের মাধ্যমে সরকারি খাস জমি এবং সাধারণ মানুষের মালিকানাধীন জমি আলাদা করে রেকর্ড করা হয়। এতে চরের জমি নিয়ে ভবিষ্যতে কোনো আইনগত জটিলতা বা বিরোধ হওয়ার সুযোগ থাকে না।

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় দিয়ারা খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খতিয়ান মূলত সরকারের সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়। এর মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন বা জমির মালিকানা বণ্টন করা সহজ হয়।

দিয়ারা খতিয়ান যাচাই

দিয়ারা খতিয়ান যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করুন। অতঃপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।

খতিয়ানের ধরণ থেকে দিয়ারা খতিয়ান সিলেক্ট করুন। জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন। এরপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করুন।

দিয়ারা খতিয়ান যাচাই
দিয়ারা খতিয়ান যাচাই

খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম কিংবা জমির দাগ নং লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

খতিয়ানের উপর পরপর দুইবার ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এখানে, জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, জমির খতিয়ান এবং দাগ নং দেখতে পাবেন। এছাড়াও, এখানে থেকেই দিয়ারা খতিয়ান অনলাইন আবেদন করতে পারবেন।

জমির খতিয়ান সংগ্রহ করতে চাইলে এখানে থেকে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রযোজ্য ফি প্রদান করতে হবে। অতঃপর, জেলা প্রশাসকের কার্যালয় থেকে খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

দিয়ারা খতিয়ান অনলাইনে চেক করার নিয়ম

দিয়ারা খতিয়ান চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন —

  • ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করুন।
  • বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • মৌজা সিলেক্ট করুন এবং তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
  • অথবা, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান খুঁজে বের করুন।
  • খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করুন।

এভাবে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির দিয়ারা খতিয়ান যাচাই করতে পারবেন অনলাইনে।

দিয়ারা খতিয়ান আবেদন করার নিয়ম

দিয়ারা খতিয়ান চেক করার পর খতিয়ান আবেদন করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। খতিয়ান যাচাই করার পর খতিয়ানের তথ্যের নিচে এই বাটনটি পাবেন।

ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করলে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন। নিচের দিকে চেকআউট বাটনে ক্লিক করুন।

অতঃপর, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে গেলে একটি একাউন্ট নিবন্ধন করুন বা আগের একাউন্ট থাকলে লগইন করুন। আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে এনআইডি প্রোফাইল কমপ্লিট করুন। শেষে খতিয়ান আবেদন ফি জমা দিয়ে খতিয়ান আবেদন সম্পন্ন করুন।

খতিয়ান আবেদন শেষে আবেদনের কপিটি ডাউনলোড বা প্রিন্ট করে নিন। এই কপিতে উল্লিখিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদন কপিটি জমা দিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।

দিয়ারা খতিয়ান ডাউনলোড

দিয়ারা খতিয়ান ডাউনলোড করা যায়না। খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে খতিয়ান আবেদন করতে হবে। এজন্য, উপরে দেখানো পদ্ধতিতে আপনার জমির দিয়ারা খতিয়ান যাচাই করুন। অতপর, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে খতিয়ান আবেদন সম্পন্ন করুন।

খতিয়ান আবেদনের কপি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিয়ারা খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন।

সারকথা

অনলাইনে দিয়ারা খতিয়ান যাচাই করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়াও, দিয়ারা খতিয়ান কি এবং দিয়ারা খতিয়ান আবেদন করার পদ্ধতি জানতে পারবেন এখানে। অন্যান্য খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *