ই নামজারি যাচাই করতে চাচ্ছেন? নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন অনলাইনে। বিস্তারিত পদ্ধতি ছবিসহ দেখানো হয়েছে এখানে।
নামজারি আবেদন করার মাধ্যমে যেকোনো জমির মালিকানা পরিবর্তন করা যায়। জমি ক্রয়-বিক্রয় করার পর নামজারি আবেদন করতে হয়। নামজারি আবেদন করার পর আবেদনটি অনুমোদন হতে সময় নেয়। আবেদন করার পর সেটি অনুমোদন হয়েছে কিনা জানার জন্য স্ট্যাটাস যাচাই করতে হয়।
অনলাইনে ই নামজারি কীভাবে যাচাই করতে হয় জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
ই নামজারি যাচাই করার নিয়ম
ই নামজারি যাচাই করতে ভিজিট করুন https://mutation.land.gov.bd/ ওয়েবসাইট। অথবা, https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে মিউটেশন অপশনে ক্লিক করুন। তাহলে সরাসরি উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে।

এরপর, নিচের দিকে স্ক্রোল করুন। ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। অতঃপর, পাশের ফাঁকা ঘরে আবেদন নম্বর লিখুন। খুঁজুন বাটনে ক্লিক করলে আপনার নামজারি আবেদনটির বর্তমান অবস্থা জানতে পারবেন।
আবেদন অনুমোদন হলে DCR ফি পেমেন্ট করতে বলবে। যদি আবেদন অনুমোদন না হয়, তাহলে স্ট্যাটাস পেন্ডিং দেখাবে।
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই
ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নিচের দিকে স্ক্রোল করুন এবং মিউটেশন অপশনে ক্লিক করুন। অথবা, সরাসরি https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।
- ওয়েবসাইট ভিজিট করার পর নিচের দিকে স্ক্রোল করুন।
- এরপর, ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন।
- পাশের ফাঁকা ঘরে আপনার নামজারি আবেদনের আইডি নম্বর লিখুন।
- অতঃপর, খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই ধাপগুলো অনুসরণ করলে আপনার ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে স্ট্যাটাস দেখলে সরাসরি DCR ফি পেমেন্ট করতে বলবে। সাধারণত নামজারি আবেদনের ২৮ দিনের মাঝেই আবেদনটি অনুমোদন হয় কিংবা বাতিল করা হয়।
ই নামজারি আবেদন যাচাই করার পর আবেদন অনুমোদন হলে DCR ফি ১১০০ টাকা পেমেন্ট করতে হবে। যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম যেমন বিকাশ/নগদ/রকেট/উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন। কিংবা, ব্যাংক একাউন্ট বা ব্যাংক কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
ডিসিআর ফি পেমেন্ট করার পর নিচে সংযুক্ত ইমেজের মতো দেখতে পাবেন। এখানে, খতিয়ানের করণিক ভুল থাকলে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, DCR ডাউনলোড, খতিয়ান ডাউনলোড এবং আবেদন প্রিন্ট করে নিতে পারবেন।

DCR ডাউনলোড বা খতিয়ান ডাউনলোড করলে নিচে সংযুক্ত ছবির মতো দেখতে পাবেন। এটি প্রিন্ট করে নিজের যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

এই খতিয়ানটি QR Code যুক্ত হওয়ার কারণে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটি আইনগতভাবে বৈধ এবং সরাসরি আবেদন করে পাওয়া খতিয়ানের কপির সমান পর্যায়ের।
ই নামজারি আবেদন যাচাই করার পর ডিসিআর ফি পেমেন্ট করার পর নামজারি খতিয়ান অনুসন্ধান করে জমির মালিকানা পরিবর্তন হয়েছে কিনা দেখতে পারবেন।





