অনলাইনে জমির মালিকানা যাচাই করার নিয়ম ২০২৬

জমির মালিকানা যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে যেকোনো জমির মালিকের নাম, জমির পরিমাণ ইত্যাদি তথ্য যাচাই করতে পারবেন।

জমির মালিকের নাম দিয়ে মালিকানা যাচাই করার পদ্ধতি এবং দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার পদ্ধতি আলোচনা করা হয়েছে এই পোস্টে। যেকোনো জমির তথ্য দিয়ে অনলাইনে উক্ত জমির মালিকের নাম এবং জমির পরিমাণ জানতে পারবেন।

এছাড়াও, জমির খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।

অনলাইনে জমির মালিকানা যাচাই

অনলাইনে যেকোনো জমির মালিকের নাম বের করার জন্য খতিয়ান যাচাই করতে হবে। এজন্য, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারেন কিংবা অন্য যেকোনো সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে পারেন। খতিয়ান যাচাই করে জমির বিস্তারিত তথ্য যাচাই করা যাবে।

তিনটি পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির মালিকানা যাচাই করতে পারবেন। দাগ নম্বর দিয়ে মালিকানা যাচাই, মালিকের নাম দিয়ে মালিকানা যাচাই এবং খতিয়ান নং দিয়ে মালিকানা যাচাই। মালিকানা যাচাই করার জন্য নামজারি খতিয়ান বা যেকোনো সার্ভে খতিয়ান অনুসন্ধান করলেই হবে।

এই তিনটি পদ্ধতি অনুসরণ করে কীভাবে যেকোনো জমির মালিকের নাম বের করা যায় সেটি নিচে আলোচনা করা হয়েছে।

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই

দাগ নং দিয়ে জমির মালিকের নাম বের করার জন্য ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নামজারি খতিয়ান বা সার্ভে খতিয়ান সিলেক্ট করুন।

নিচের দিকে জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ ঘরের ভিতর থেকে খতিয়ান সিলেক্ট করুন। এরপর, জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা মৌজার তালিকা থেকে মৌজাটি খুঁজে বের করুন।

অতঃপর, খতিয়ানের তালিকা দেখতে পারবেন। এখানে, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। তারপর “দাগ নংঃ” লেখার নিচের ফাঁকা ঘরে জমির দাগ নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত দাগ নং দিয়ে যে খতিয়ান আছে, সেটি পাবেন।

জমির মালিকানা যাচাই

খতিয়ানের উপর পর পর দুইবার ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানেই জমির মালিকের নাম দেখতে পারবেন।

নাম দিয়ে জমির মালিকানা যাচাই

জমির মালিকের নাম দিয়ে মালিকানা যাচাই করার জন্য ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এখানে, নামজারি খতিয়ান কিংবা সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। তারপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।

খতিয়ানের ধরন ঘরের ভিতর থেকে সঠিক খতিয়ানটি সিলেক্ট করুন। (নামজারি খতিয়ানের ক্ষেত্রে এই ঘরটি আসবেনা।) তারপর, জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা তালিকা থেকে আপনার জমির মৌজা সিলেক্ট করুন।

অতঃপর, খতিয়ানের তালিকা পাবেন। এই তালিকায় জমির মালিকের নাম খুঁজে বের করতে পারবেন। অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। “মালিকের নামঃ” লেখার নিচের ফাঁকা ঘরে জমির মালিকের নাম লিখুন। অতঃপর, খুঁজুন বাটনে ক্লিক করুন।

জমির মালিকানা যাচাই

তাহলে উক্ত মালিকের নামে যেসব খতিয়ান আছে, সেগুলো চলে আসবে। এখানে, খতিয়ানের উপর পর পর দুইবার ক্লিক করুন। তাহলে, পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। জমির মালিকের নামটি এখানেই দেখতে পারবেন।

খতিয়ান নং দিয়ে জমির মালিকানা যাচাই

যেকোনো জমির খতিয়ান নং জানা থাকলে উক্ত জমির মালিকের নাম যাচাই করতে পারবেন। এজন্য, ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান সিলেক্ট করুন।

জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম এবং উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। সার্ভে খতিয়ান সিলেক্ট করে থাকলে খতিয়ানের ধরণ সিলেক্ট করতে হবে। অতঃপর, জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা মৌজার তালিকা থেকে মৌজা খুঁজে বের করুন।

মৌজা সিলেক্ট করার পর খতিয়ানের তালিকা আসবে। এখানে, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে, উক্ত খতিয়ান নং অনুযায়ী তালিকা পেয়ে যাবেন। খতিয়ানের উপর পর পর দুইবার ক্লিক করলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এখানেই জমির মালিকের নাম, দাগ নং এবং জমির পরিমাণ সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

উপরোক্ত এই তিনটি পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির মালিকানা যাচাই করতে পারবেন ঘরে বসেই। জমির মালিকানা যাচাই করার জন্য শুধুমাত্র জমির ঠিকানা এবং দাগ নং/মালিকের নাম/খতিয়ান নং জানা থাকতে হবে।

যেকোনো জমির মালিকের সত্যতা যাচাই করার জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। জমির ক্রয় করার ক্ষেত্রে মালিকানা যাচাই করা আবশ্যক।

সারকথা

কিভাবে অনলাইনে যেকোনো জমির মালিকের নাম যাচাই করতে হয় সেটি দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়াও, যেকোনো খতিয়ান যাচাই করার নিয়ম জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে। ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান জানতে এই ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *